বরগুনা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার অপরাধে বরগুনায় মেয়ের বাবা, ছেলের বাবা, ছেলে ও মসজিদের ইমামকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাতে সদর উপজেলার হাজারবিঘা গ্রামে এ ঘটনায় দণ্ডপ্রাপ্তরা হলেন-মেয়ের বাবা আবদুস সালাম, ছেলের বাবা দুলাল মিস্ত্রী, ছেলে বাদল হাওলাদার ও ইমাম মো. খলিলুর রহমান।
বিয়েটি ভেঙ্গে দিয়ে এ দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাতে আবদুস সালামের মেয়ে সোনিয়ার (১৫) সঙ্গে পাশের কেওড়াবুনিয়া গ্রামের দুলাল মিস্ত্রীর ছেলে বাদল হাওলাদারের বিয়ে পড়ানো হয়।
তিনি জানান, হাজারবিঘা মসজিদের ইমাম মো. খলিলুর রহমান বিয়ে পড়ান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জরিমানা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৬৫৬ ঘ.
bdnews24