ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সড়ক পরিবহন ও চলাচল আইন, ২০১২ - এর খসড়ার ওপর জনগণ ও সংশ্লিষ্টদের মতামত জানতে চেয়েছে সরকার।
মঙ্গলবার যোগাযোগ মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনটির বাংলা ও ইংরেজি সংস্করণ যোগাযোগ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.moc.gov.bd) পাওয়া যাবে।
আগ্রহী ব্যক্তি, প্রতিষ্ঠান, স্টেক-হোল্ডার কিংবা জনসাধারণ আগামী ৩১ জুলাই ২০১২ পর্যন্ত www.moc.gov.bd/act2012.php - লিংকের মাধ্যমে অনলাইনে মতামত দিতে পারবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/১৫০৯ ঘ.
bdnews24