২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জ ও পীরগঞ্জে লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অজ্ঞাত দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2012, 03:55 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অজ্ঞাত দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। রূপগঞ্জ থানার ওসি আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বিকেল সাড়ে ৫টায় কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া বালু নদী থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়। বিবস্ত্র ও গলিত লাশটির মাথা ন্যাড়া ছিল। এদিকে বৈরচুনা ইউনিয়নের শিরাইল গ্রামের পূর্ব পাশের টাঙ্গন নদীর কিনার থেকে অজ্ঞাতপরিচয়ের ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান পীরগঞ্জ থানার এসআই মো. হাবিবুর রহমান। নিহতের পরনে ছিল লাল খয়েরি রঙের শার্ট। এ ব্যাপারে পীরগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। দুটি লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/২১৫৩ ঘ.