২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২

নারায়ণগঞ্জের কাঁচপুরে একটি স্টীল মিলে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই শ্রমিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2012, 05:32 AM

Updated : 24 Aug 2022, 11:40 AM

নারায়ণগঞ্জ, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের কাঁচপুরে একটি স্টীল মিলে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই শ্রমিক। সোমবার রাত সাড়ে ১২টার দিকে কাঁচপুরে অবস্থিত রহিম স্টীল মিলস লিমিটেড নামের একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পরিচ্ছন্ন কর্মী জাহাঙ্গীর হোসেন (৩০) ও রতন মিয়া (৩২)। জাহাঙ্গীরের বাড়ি সোনারগাঁও উপজেলার কাজহরদি গ্রামে এবং রতনের বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার নেসের চর এলাকায়। এ ঘটনায় আহত দুই শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শ্রমিকদের উদ্ধৃত করে সোনারগাঁও থানার উপ-পরিদর্শক অজয় কুমার পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিস্ফোরণে নিহতদের শরীরের বিভিন্ন অংশ ছিন্ন-বিছিন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তিনি জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতদের স্বজন ও কারখানার মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমএইচপি/১১২৮ঘ.