২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ১৪৪ ধারা জারি

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় স্থানীয় একটি কলেজে ছাত্রলীগ ও ছাত্রশিবির কর্মীদের মধ্যে সংঘর্ষ এবং দোকানপাট ভাংচুরের ঘটনায় বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2012, 12:02 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

নোয়াখালী, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় স্থানীয় একটি কলেজে ছাত্রলীগ ও ছাত্রশিবির কর্মীদের মধ্যে সংঘর্ষ এবং দোকানপাট ভাংচুরের ঘটনায় বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। সোমবার উপজেলার আমিশাপাড়া বাজার ও আশপাশের এলাকায় বিকাল ৩টা থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত এ ধারা বলবৎ থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা বেগম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রোববার স্থানীয় খলিলুর রহমান ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের জন্য স্বাগত মিছিলকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রশিবির কর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটে। এসময় একটি মোটরসাইকেল ও ৮-১০টি দোকান ভাঙচুর করা হয়। এ ঘটনায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ১৪৪ ধারা অনির্দিষ্টকাল পর্যন্ত বহাল থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/আরএ/১৮০০ ঘ.