ঝিনাইদহ, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের কালীগঞ্জে এক স্থানে বিএনপির দুই পক্ষ সভা ডাকায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
সোমবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার কুমারহাটি দাখিল মাদ্রাসা মাঠে ১৪৪ ধারা জারি থাকবে বলে কালীগঞ্জ থানার ওসি সৈয়দ কামরুজ্জামান জানিয়েছেন।
সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টুর অনুসারীরা সোমবার বিকাল ৩টায় কুমারহাটি মাদ্রাসা মাঠে সভা ডাকে। এরপর কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাহবুব রহমানের অনুসারীরাও পাল্টা সভা ডাকে।
ওসি বলেন, “এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সভা সমাবেশ নিষিদ্ধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত কুমার শিকদার।”
সমাবেশস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬৩৫ ঘ.
bdnews24