২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে অস্ত্রসহ ২ যুবক গ্রেপ্তার

শেরপুরের নকলা উপজেলা থেকে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2012, 10:26 AM

Updated : 24 Aug 2022, 11:39 AM

শেরপুর, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের নকলা উপজেলা থেকে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সোমববার ভোরে উপজেলার গনপদ্দি গ্রাম থেকে একটি বিদেশি পিস্তলসহ আবুল কাসেমের ছেলে লুৎফর রহমান (৩২) এবং খারজান গ্রামের ফুল মাহমুদের ছেলে নুরু মিয়াকে (৩০) গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম জানান, গোপনে খবর পেয়ে নুরু ও লুৎফরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে গনপদ্দি দক্ষিণ গ্রামের মিজানের কাছে একটি বিদেশি পিস্তল রয়েছে বলে তারা জানায়। “পরে তাদের নিয়ে মিজানের বাড়িতে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত কূপ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়। তবে মিজানকে গ্রেপ্তার করা যায়নি।” এ ব্যাপারে নকলা থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৬২৫ ঘ.