২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরল প্রজাতির ‘বনরুই’ উদ্ধার

কক্সবাজার শহরের কস্তুরাঘাট এলাকায় বিক্রি করতে আনা একটি বিরল প্রজাতির ‘বনরুই’ উদ্ধার করেছে বন বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2012, 02:20 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

কক্সবাজার, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার শহরের কস্তুরাঘাট এলাকায় বিক্রি করতে আনা একটি বিরল প্রজাতির ‘বনরুই’ উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার দুপুর দেড়টার দিকে উদ্ধার করার পর সাড়ে ৩টার দিকে বনরুইটিকে হিমছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) বিপুল কৃঞ্চ দাশ জানান, উদ্ধার হওয়া বনরুইটির ওজন পাঁচ কেজি ও লম্বায় তিন ফুট। বনরুইটি উদ্ধারের পর কক্সবাজার শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে হিমছড়ি জাতীয় উদ্যানে নিয়ে অবমুক্ত করা হয়। এ সময় বন কর্মকর্তারা ছাড়াও পরিবেশবাদী সংগঠন ‘কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা সজল কান্তি পাল জানান, যেসব পোকা ও কীটপতঙ্গ গাছে চারা কেটে গাছের বৃদ্ধিতে বাধার সৃষ্টি করে বনরুই সেসব কীটপতঙ্গ খেয়ে থাকে। বিডিনিউজ টোয়েনিএটফার ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/২০১৪ ঘ.