বরগুনা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার তিনটি আঞ্চলিক সড়ক সংস্কারের দাবিতে জেলা সড়ক ভবন ঘেরাও এবং অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন শ্রেণি-পশার মানুষ।
মঙ্গলবার সকাল ১১টায় বাস, মিনিবাসসহ বিভিন্ন যানবাহন নিয়ে সড়ক ও জনপথ ভবনের সামনে ঘণ্টাব্যাপী এই অবস্থান পালন করেন তারা।
বরগুনা-বেচাগী-বরিশাল মহাসড়ক, পুরাকাটা বড়–ইতলা সড়ক এবং বরগুনা-নিশানবাড়িয়া সড়ক দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানান তারা।
জেলা সড়ক উন্নয়ন ও বাস্তবায়ন কমিটির ব্যানারে বাস, ট্রাক, পিকআপ ও মাহিন্দ্রাসহ বিভিন্ন প্রকার যানবাহনের মালিক, শ্রমিকসহ স্থানীয় নাগরিকরা এ কর্মসূচিতে অংশ নেন।
সড়ক ভবন ঘেরাওকালে সমাবেশে বক্তৃতা করেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সড়ক উন্নয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আনিসুর রহমান, বরগুনা প্রেসক্লাবের সভাপতি ও সড়ক উন্নয়ন কমিটির সদস্য সচিব মো. হাসানুর রহমান ঝন্টু, জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি সুখরঞ্জন শীল, জেলা বাস ও মিনিবাস মালিক গ্রুপের সভাপতি গোলাম মোস্তফা কিসলু, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাহাবুদ্দীন সাবু প্রমুখ।
বক্তারা সড়ক তিনটির সংস্কার কাজ উন্নয়ন খাতে নিয়ে দ্রুত সম্পন্ন করার দাবি জানান।
স¤প্রতি ঢাকা থেকে কর্মকর্তারা জেলার সড়ক পরিস্থিতি পরিদর্শন করেন। এরপর গত ২৬ জুন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এসব রাস্তা দ্রুত সংস্কারের আশ্বাস দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭০৭ঘ.
bdnews24