২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্ক সফরে প্রবাসী কল্যাণমন্ত্রী

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মন্ত্রীপর্যায়ের বিশেষ অধিবেশনে যোগ দিতে প্রবাসী কল্যাণমন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন শনিবার রাতে নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2012, 02:58 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মন্ত্রীপর্যায়ের বিশেষ অধিবেশনে যোগ দিতে প্রবাসী কল্যাণমন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন শনিবার রাতে নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। তিনি আগামী ২ ও ৩ জুলাই জাতিসংঘের ওই বিশেষ অধিবেশনে যোগ দেবেন বলে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এবারের বৈঠকের প্রতিপাদ্য হচ্ছে ‘স্থায়িত্ব ও সমতার ভিত্তিতে কর্মসংস্থান ও শোভন কাজের পরিবেশ সৃষ্টি এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন’। এতে প্রবাসী কল্যাণমন্ত্রী ‘উৎপাদন ক্ষমতা, কর্মসংস্থান ও শোভন কাজ’ বিষয়ে বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরবেন। আগামী ৬ জুলাই মন্ত্রী দেশে ফিরবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২০৫১ ঘ.