২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে সাংবাদিককে কুপিয়ে জখম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক সাংবাদিককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2012, 11:36 AM

Updated : 24 Aug 2022, 11:39 AM

মৌলভীবাজার, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক সাংবাদিককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত সৈয়দ সালাহউদ্দিন দৈনিক যুগান্তরের শ্রীমঙ্গল প্রতিনিধি। শনিবার রাত ১১টার দিকে কয়েকজন যুবক উপজেলা সদরের মৌলভীবাজার সড়কে ডেকে নিয়ে তাকে এলোপাতাড়ি কোপায়। তবে এই হামলার কারণ জানা যায়নি। শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা সালাহউদ্দিনকে উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি। সালাহউদ্দিন শ্রীমঙ্গল পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক বলে ছাত্রদলের নেতাকর্মীরা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএল/১৭৩২ ঘ.