সিরাজগঞ্জ, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিরাজগঞ্জের শাহাজাদপুরে এক শিশু অপহরণকারীকে আটক করে পুলিশে সোপার্দ করেছে স্থানীয়রা। এ সময় দুইটি শিশুকেও উদ্ধার করে তারা।
রোবববার সকালে উপজেলার বাতিয়ারপাড়া নৌঘাট থেকে অপহরণকারী সাদ্দাম হোসেনকে আটক করে স্থানীয়রা।
আটক সাদ্দাম উপজেলার জঙ্গিদহ গ্রামের আবুল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে শাহজাদপুর থানার ওসি জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০ টার দিকে মাদ্রাসায় যাওয়ার পথে হাফিজা (৫) ও স্বপ্না (৬) নামের দুই শিশুকে প্রলোভন দেখিয়ে বাতিয়াপাড়া নৌ ঘাটে নিয়ে নৌকায় তোলে সাদ্দাম।
এসময় শিশু দু’টি চিৎকারে আশপাশের লোকজন টের পেয়ে সাদ্দামকে আটক করে।
“স্থানীয়রা অপহরণকারী সাদ্দামকে পিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে” বলেন ওসি।
এ বিষয়ে থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৫১২ঘ.
bdnews24