২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাখালীতে তিন যুবলীগকর্মী গুলিবিদ্ধ

রাজধানীর মহাখালীতে যুবলীগ কার্যালয়ে সন্ত্রাসী হামলায় তিন কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2012, 08:47 AM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মহাখালীতে যুবলীগ কার্যালয়ে সন্ত্রাসী হামলায় তিন কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। রোবাবার দুপুরে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। গুলিবিদ্ধ তিন যুবলীগকর্মী হলেন- মো. জাকির হোসেন (৩২), মোহাম্মদ আলী (৩৪) ও নয়ন হোসেন (৩৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিজেকে ২০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক দাবি করে জাকির হাসপাতালে সাংবাদিকদের বলেন, সকালে তারা মহাখালী রেলগেট সংলগ্ন যুবলীগ কার্যালয়ে অবস্থান করছিলেন। এমন সময় ৭/৮ জন যুবক কার্যালয়ে ঢুকে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। কারা কেন এভাবে হামলা চালিয়েছে- সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি জাকির। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাকিরের ডান পায়ে, আলীর বাম পাঁজরে এবং নয়নের বাম বাহু ও কোমরের নিচের অংশে গুলি লেগেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/জেকে/১৪৩৫ ঘ.