২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ পিটিয়ে যুবলীগ নেতা কারাগারে

গাজীপুর সদর উপজেলায় কর্তব্যরত পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে দুই যুবলীগ নেতাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2012, 05:08 PM

Updated : 24 Aug 2022, 11:38 AM

গাজীপুর, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলায় কর্তব্যরত পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে দুই যুবলীগ নেতাকে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার পুবাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ও ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তাফু। শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জয়দেবপুর থানা থেকে জেলহাজতে পাঠানো হয়। জয়দেবপুর থানার পুবাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল করিম সাংবাদিকদের জানান, শুক্রবার সন্ধ্যায় টঙ্গী-কালীগঞ্জ সড়কে মীরের বাজার চৌরাস্তা এলাকায় সৃষ্ট যানযটে যুবলীগের ওই দুই নেতার গাড়ি আটকা পড়ে। এসময় সেখানে পুলিশের কনস্টেবল আতিকুর রহমান ও মোফাজ্জল হোসেন দায়িত্ব পালন করছিলেন। এ নিয়ে তাদের সঙ্গে পুলিশ সদস্যদের বাকবিত-া হয়। একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে দুই পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করে। পরে তাদেরকে আটক করে জয়দেবপুর থানায় নিয়ে যাওয়া হয়। এঘটনায় রাতেই কনস্টেবল আতিকুর রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা করেন বলে জানান এসআই আব্দুল করিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/২২৫৪ ঘ.