২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ৮০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার

কক্সবাজার জেলার উখিয়া উপজেলা থেকে ৮০০টি ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2012, 03:02 PM

Updated : 24 Aug 2022, 11:38 AM

চট্টগ্রাম, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার জেলার উখিয়া উপজেলা থেকে ৮০০টি ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে বশির আহমেদকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তিনি টেকনাফ উপজেলার জহির আহমেদের পুত্র। র‌্যাবের ক্যাপ্টেন রাশেদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোর্ট বাজার শুভ গেস্ট হাউসের ১১০ নম্বর কক্ষ থেকে ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। মিয়ানমার থেকে ইয়াবা ট্যাবলেটগুলো এনে উখিয়া ও টেকনাফ উপজেলায় বিক্রি করতো সে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/২০৫৫ ঘ.