২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সংঘর্ষে ১ জন নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2012, 12:04 PM

Updated : 24 Aug 2022, 11:38 AM

সিরাজগঞ্জ, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। নিহত নুরুল ইসলাম মণ্ডল উপজেলার পুঠিয়া গ্রামের আলীম উদ্দিন মণ্ডলের ছেলে। উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, পৈত্রিক সম্পত্তি নিয়ে নুরুল ইসলামের সঙ্গে চাচাতো ভাই ফারুক ও ফজলুর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার বিকেলে ফারুক মন্ডলসহ প্রায় ১৫/২০ জন লাঠিসোটা নিয়ে নুরুল ইসলামের পরিবারের উপর হামলা চালায়। এ সময় নুরুলসহ বেশ কয়েকজন আহত হন। “গুরুতর আহত নুরুল ইসলাম বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৭৫৭ ঘ.