২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে হত্যা মামলায় পাঁচ জনের যাবজ্জীবন

ফরিদপুরে একটি হত্যা মামলায় পাঁচ জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। একই সঙ্গে লাশ গুমের চেষ্টায় তাদেরকে আরো সাত বছর করে জেল দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2012, 02:07 PM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ফরিদপুর, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরে একটি হত্যা মামলায় পাঁচ জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। একই সঙ্গে লাশ গুমের চেষ্টায় তাদেরকে আরো সাত বছর করে জেল দেওয়া হয়। বৃহস্পতিবার ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মাৎ জাকিয়া পারভীন রোকন হত্যা ও লাশ গুমের চেষ্টা মামলার রায়ে এ দ-াদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী খসরুজ্জামান। যাবজ্জীবন ও সাত বছরের দ-প্রাপ্তরা হলেন- ফরিদপুর সদরের বৈঠাখালীর সোহবার শেখ, হালিম সরদার, চরজ্ঞানদিয়ার জিল্লাল, আইয়ুব আলী এবং দয়ারামপুরের রফিক শেখ। সেইসঙ্গে লাশ গুমের চেষ্টায় সহযোগিতা করায় রিকশাচালক রাজ্জাক মোল্লাকে সাত বছরের কারাদ- দেয় আদালত। রায় ঘোষণার সময় জিল্লাল, সোহরাব শেখ ও রাজ্জাক আদালতে উপস্থিত ছিলেন। বাকীরা পলাতক আছেন। ২০০৩ সালের ২৩ অগাস্ট সন্ধ্যায় পশ্চিম আলীপুর এলাকার আলাউদ্দিন খানের ছেলে রোকন খানকে (৩৬) বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার পর তার লাশ গুমের জন্য কুমার নদে ডুবিয়ে দেওয়া হয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় রোকনের স্ত্রী রেণু বেগম ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আইনজীবী খসরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালত রোকন হত্যায় দায়ে পাঁচ জনকে যাবজ্জীবন ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড এবং হত্যার পরে লাশ গুমের চেষ্টায় তাদেরকে আরো সাত বছরের দণ্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দিয়েছে। এছাড়া লাশ গুমের চেষ্টার সঙ্গে সহযোগিতা করায় রিকশাচালক রাজ্জাককে সাত বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড দেয় বলে জানান খসরুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২০০৫ ঘ.