২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাটের রামপালে একটি চিংড়ি ডিপো থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2012, 09:03 AM

Updated : 24 Aug 2022, 11:38 AM

বাগেরহাট, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের রামপালে একটি চিংড়ি ডিপো থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে জুঁই ফিস নামের চিংড়ি ডিপো থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। চিংড়ি ব্যবসায়ী জাকির হোসেন (৩০) বাগেরহাটের মংলা উপজেলার সোনাইলতলা গ্রামের জিন্নাত আলীর ছেলে। স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে রামপাল থানার ওসি এসএম আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুরতহাল করার সময় লাশের শরীরে কোনো আঘাতের চি‎হ্ন পাওয়া যায়নি।” জাকির দেনাগ্রস্ত ছিলেন এবং এ নিয়ে অংশীদারদের সঙ্গে তার বিরোধ ছিল বলে জানান ওসি। ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে জাকিরকে চট্টগ্রাম থেকে ধরে এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করে নিহতের পরিবার। ময়ন্তা তদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৫০০ঘ.