ব্রাহ্মণবাড়িয়া, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদের সময় কয়েকজন ব্যবসায়ীকে মারধরের অভিযোগে হরতাল পালন করছে ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার সকাল ৬টায় শুরু হওয়া এ হরতালের কারনে আখাউড়া পৌরসভার সব দোকানপাঠ বন্ধ রয়েছে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেমের অপসারন দাবিতে মিছিল করেছে ব্যবসায়ীরা।
বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালত উচ্ছেদ অভিযান চালানোর সময় কয়েকজন ব্যবসায়ীকে মারধর করা হয় বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। এর প্রতিবাদে তাৎক্ষনিকভাবে বিক্ষোভ মিছিল ও সভা করে বৃহস্পতিবার আধা বেলা হরতালের ডাক দেয় তারা।
ব্যবসায়ীরা ফুটপাত দখল করে ব্যবসা করার দাবিতে হরতাল ডেকেছে উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম জানান, কোনো ভাবেই কাউকে ফুটপাত দখল করে ব্যবসা করতে দেওয়া হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/১১১৯ ঘ.
bdnews24