ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৮১ জনকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের বরাত দিয়ে বুধবার পুলিশ সদরদপ্তর এ তথ্য জানিয়েছে।
একই আদেশে পদোন্নতির পাশাপাশি তাদের বদলির কথাও রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএইচএ/এইচএ/২০১৪ ঘ.
bdnews24