২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডুয়েট স¤প্রসারণ দাবিতে শিক্ষার্থীদের লংমার্চ

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা ক্যাম্পাস সম্প্রসারণের জন্য ভূমি অধিগ্রহণের দাবিতে ঢাকা অভিমুখে লংমার্চ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2012, 03:26 PM

Updated : 24 Aug 2022, 11:37 AM

গাজীপুর, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা ক্যাম্পাস সম্প্রসারণের জন্য ভূমি অধিগ্রহণের দাবিতে ঢাকা অভিমুখে লংমার্চ করেছেন। বুধবার বিকালে শিক্ষার্থীরা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশে তাদের দাবি তুলে ধরেন। গত ১৬ মে থেকে ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে তারা ডুয়েট স¤প্রসারণের জন্য ভূমি অধিগ্রহণের দাবিতে আন্দোলন করে আসছেন। ছাত্রসংগ্রাম পরিষদের নেতা কার্তিক মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে প্রতিষ্ঠানের প্রায় দেড় হাজার শিক্ষার্থী ঢাকা অভিমুখে লংমার্চ শুরু করে। বিকাল ৫টায় তারা জাতীয় প্রেসক্লাবের সামনে পৌঁছান। পরে সেখানে শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। দাবিনামা তুলে ধরেন ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাসুম। এসময় তারা বলেন, অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তুলনায় ডুয়েট ক্যাম্পাসে ভূমির পরিমাণ কম থাকায় তাদের আবাসন, ক্লাসরুম স্বল্পতাসহ নানামুখী বিড়ম্বনায় পড়তে হয়। তারা সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন। ডুয়েট উপাচার্য অধ্যাপক ড. সবদার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ক্যাম্পাস স¤প্রসারণ আন্দোলনের প্রতি শিক্ষকদের সহমর্মিতা রয়েছে। তবে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষার হলে ফিরে আসা উচিত বলে মনে করেন উপাচার্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২১২৩ ঘ.