২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রামের পটিয়ার বড় উঠানে প্রাইভেট কার ও সিএনজি অটো রিকশার মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2012, 07:22 AM

Updated : 24 Aug 2022, 11:38 AM

চট্টগ্রাম, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পটিয়ার বড় উঠানে প্রাইভেট কার ও সিএনজি অটো রিকশার মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। বুধবার সকাল নয়টার দিকে চট্টগ্রাম-বাঁশখালী সড়কের বড় উঠান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি দুর্ঘটনাকবলিত অটো রিকশার চালক মো. রহমত উল্লাহ (৩২)। তার বাড়ি বাঁশখালী উপজেলায়। অপর নিহত অটো রিকশার যাত্রীর (৩৫) পরিচয় জানা যায়নি বলে জানায় পুলিশ। পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হুমায়ুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম থেকে বাঁশখালীর দিকে যাবার পথে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় বলে জানান তিনি। ঘাতক প্রাইভেট কারটি ফেলে চালক পালিয়ে গেছে বলে জানান এসআই হুমায়ুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমএইচপি/১৩১৬ঘ.