২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

নারায়নগঞ্জের আড়াইহাজারে মেয়েকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2012, 02:14 PM

Updated : 24 Aug 2022, 11:37 AM

নারায়ণগঞ্জ, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়নগঞ্জের আড়াইহাজারে মেয়েকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে ধর্ষণের শিকার ওই কিশোরীর মামলার পরিপ্রেক্ষিতে আড়াইহাজার থানা পুলিশ সিরাজুল ইসলামকে (৪৭) গ্রেপ্তার করে। জরি ব্যবসায়ী সিরাজ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী মাইজপাড়া গ্রামের বাসিন্দা। ধর্ষণের শিকার কিশোরীর অভিযোগ উদ্ধৃত করে উপ-পরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত রোববার রাতে ওই কিশোরী ধর্ষণের শিকার হয়। গত এক বছর ধরে সিরাজ তার মেয়েকে ধর্ষণ করে আসছে। এ ঘটনার প্রতিবাদ করায় মাসহ কিশোরীর ওপর নির্যাতন করা হতো বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এসআই আশরাফুজ্জামান জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সিরাজ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/২০১১ ঘ.