২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুচ্ছগ্রাম প্রকল্পের আঞ্চলিক পরিচালক মাহবুব উল আলম

পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব মাহবুব উল আলমকে গুচ্ছগ্রাম প্রকল্পের (জলবায়ু ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রকল্প) রংপুর অঞ্চলের আঞ্চলিক প্রকল্প পরিচালক নিয়োগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2012, 02:10 PM

Updated : 24 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব মাহবুব উল আলমকে গুচ্ছগ্রাম প্রকল্পের (জলবায়ু ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রকল্প) রংপুর অঞ্চলের আঞ্চলিক প্রকল্প পরিচালক নিয়োগ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার এ সংক্রান্ত আদেশ জারি করে। এছাড়া প্রশাসনের বিভিন্ন পদে আরো কিছু রদবদল হয়েছে। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব আবদুর রাজ্জাককে জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (তথ্য প্রযুক্তি) পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়। ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ফয়েজ আহমেদকে প্রত্যাহার করে ভূমি সংস্কার বোর্ডের সহকারী ভূমি সংস্কার কমিশনার পদে প্রেষণে নিয়োগের জন্য তার চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এছাড়া স¤প্রতি নিয়োগ পেয়ে গত ২১ জুন কাজে যোগ দেওয়া ৩০তম বিসিএস’র উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে দুই জনের পদায়ন হয়। সহকারী কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া এ দুই কর্মকর্তার মধ্যে মহসীন মৃধাকে চট্টগ্রাম এবং মেহেদী হাসানকে ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২০০৫ ঘ.