নারায়ণগঞ্জ, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলায় কাজ করার সময় গলায় কাপড় পেঁচিয়ে এক ডাইং শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে ফতুল্লার চাঁদমারী এলাকায় লিমন ডাইং এ এই দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক রায়হান (৪২) ফতুল্লার কোতোয়ালের বাগ এলাকায় তাহের মিয়ার বাড়িতে ভাড়া থাকত।
কারখানার শ্রমিকদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আবদুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে কারখানায় কাজ করার সময় রায়হানের গলায় থাকা একটি কাপড় আকস্মিকভাবে মেশিনের বেল্টের সঙ্গে পেচিয়ে গেলে সে গুরুতর আহত হয়।
তাকে উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত ২শ’ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬৫৪ঘ.
bdnews24