২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

স্থায়ী নিয়োগের দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সদস্যরা বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2012, 09:42 AM

Updated : 24 Aug 2022, 11:37 AM

দিনাজপুর, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থায়ী নিয়োগের দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সদস্যরা বিক্ষোভ করেছে। চাকরি স্থায়ী করার দাবিতে মঙ্গলবার থেকে ৪ জুলাই পর্যন্ত আন্দোলন কর্মসূচির প্রথম দিন মঙ্গলবার বেলা ১২টায় শ্রমিক কর্মচারিরা বিক্ষোভ মিছিল শেষে তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রবেশ গেটে সমাবেশ করে। সমাবেশে বক্তৃতা করেন- ইউনিয়নের সভাপতি নুরুজ্জামান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন। বক্তারা বলেন, “অস্থায়ী উপ-সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলীরা পরীক্ষা দেওয়ার এক মাসের মধ্যে চাকরি স্থায়ী করা হয়েছে। অথচ একই সঙ্গে পরীক্ষা দিয়ে শ্রমিক কর্মচারীদের এক বছরেও নিয়োগ স্থায়ী করা হয়নি।“ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫৪০ঘ.