২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পোশাক শ্রমিক খুন

গাজীপুর সদর উপজেলায় এক পোশাক শ্রমিক খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2012, 02:27 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

গাজীপুর, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলায় এক পোশাক শ্রমিক খুন হয়েছেন। রোববার রাতে উপজেলার পুবাইলের বসুগাঁও এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত পোশাক শ্রমিক জেসমিন (২০) শ্রীপুর উপজেলার পূর্ব কেওয়া এলাকার মো. ইয়াকুব আলীর মেয়ে। চার মাস আগেই বাবা-মায়ের অমতে পরিবহন শ্রমিক সাইফুল ইসলামকে (২৭) বিয়ে করেন জেসমিন। তারা বসুগাঁও এলাকার হাসান মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। পুবাইল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, সকালে হাসানের বাড়ির অন্য ভাড়াটেরা জেসমিনের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। রোববার রাতের কোনো এক সময় সাইফুল জেসমিনকে হত্যা করে পালিয়ে যায় বলে পুলিশ ধারণা করছে। ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২০১৯ ঘ.