রাজবাড়ী, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীতে পাইপগানসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার রাতে সদর থানার বাণিবহ থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আজম সর্দার (২২) রাজবাড়ী শহর নতুন বাজারের কাঁচামাল ব্যবসায়ী রমজান আলী সর্দারের ছেলে।
রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) গাজী মাহবুবুর রহমান জানান, গোপনে খবর পেয়ে র্যাব-৮ এর একটি দল রোববার রাত ৯টার দিকে অস্ত্রসহ আজমকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে।
এ ব্যাপারে র্যাব বাদি হয়ে সদর থানায় একটি মামলা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৪১৪ ঘ.
bdnews24