২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক ও অটোরিকশার মধ্যে সংঘর্ষে চারজন নিহত এবং একজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2012, 07:47 AM

Updated : 24 Aug 2022, 11:37 AM

নারায়ণগঞ্জ, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক ও অটোরিকশার মধ্যে সংঘর্ষে চারজন নিহত এবং একজন আহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বরাব এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার নোয়াপাড়ার ফখরুউদ্দিনের ছেলে তাহু মিয়া (৪২), তাহু মিয়ার স্ত্রী আমেনা খাতুন (৩৫), একই গ্রামের বশিরুন নেসা (৩৩) ও শেরপুরের রাসেল মিয়া (২৮)। দুর্ঘটনায় আহত বিল্লালকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার একটি পা ভেঙে গেছে। রূপগঞ্জ থানার ওসি আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার বরাব এলাকায় ভুলতাগামী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এর চার আরোহী নিহত ও একজন আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন প্রায় আধ ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অটো রিকশাকে চাপা দেওয়া ট্রাকটি আটক করেছে পুলিশ। নিহতদের লাশ তাদের স্বজনরা নিয়ে গেছে। তবে জেলা প্রশাসকের অনুমতি হাতে এসে না পৌঁছানোয় সোমবার দুপুর দেড়টা পর্যন্ত স্বজনরা লাশগুলো দাফন করেনি বলে জানায় পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৩৪৫ঘ.