২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে বাস খাদে, আহত ৪০

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একটি মিনিবাস খাদে পড়ে অন্তত ৪০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2012, 01:44 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ঠাকুরগাঁও, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একটি মিনিবাস খাদে পড়ে অন্তত ৪০ জন আহত হয়েছে। রোববার দুপুরে বালিয়াডাঙ্গী-নেকমরদ সড়কের কাচকালিতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর তিনজনকে ঠাকুরগাঁও সদর হাসপাতাল এবং বাকিদের বালিয়াডাঙ্গী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। কয়েকজন যাত্রীর বরাত দিয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি শামীম হাসান সরদার বলেন, নেকমরদ থেকে ছেড়ে আসা মিনিবাসটি রাস্তায় একটি ছাগলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ৪০ জনের মতো যাত্রী আহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৯৪২ ঘ.