২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় হরিণের মাংস উদ্ধার

ভোলার মনপুরা উপজেলায় একটি মাছের আড়ৎ থেকে প্রায় ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2012, 12:21 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ভোলা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার মনপুরা উপজেলায় একটি মাছের আড়ৎ থেকে প্রায় ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে রামনেওয়াজ মৎস্যঘাটে সাহাবুদ্দিনের আড়তে এ অভিযান চালানো হয়। মনপুরা থানার ওসি মো. মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে আড়তের মালিকসহ অন্যরা পালিয়ে গেছে। এ ঘটনায় মনপুরা থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৮০৮ ঘ.