২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

কক্সবাজার জেলার বাংলাবাজার এলাকা থেকে দেড় হাজারের বেশি ইয়াবা ট্যাবলেটসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2012, 11:37 AM

Updated : 24 Aug 2022, 11:36 AM

চট্টগ্রাম, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার জেলার বাংলাবাজার এলাকা থেকে দেড় হাজারের বেশি ইয়াবা ট্যাবলেটসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৭’র কর্মকর্তা সহকারী পুলিশ সুপার এসএম নুরুল হুদা জানান, শনিবার রাত ১০টার দিকে মুক্তারপুর ব্রিজের পাশ থেকে এসব নেশার ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজার সদর উপজেলার মুক্তারপুর গ্রামের আবুল খায়েরের ছেলে মো. আব্দুল্লাহ (২৫), মো. হোসেনের ছেলে মো. ইউনুছ (২৫), জানে আলমের ছেলে মো. যোবায়ের (২১)। উদ্ধারকৃত ১ হাজার ৫৬৬টি ইয়াবা ট্যাবলেটের মূল্য ৬ লাখ ২৪ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব কর্মকর্তা এএসপি এসএম নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মুক্তারপুর ব্রিজের পাশে ওই তিন যুবককে আটক করে তাদের দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেটগুলো পাওয়া যায়। ইয়াবা ট্যাবলেটগুলোসহ গ্রেপ্তারকৃতদের কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৭৩১ ঘ.