চাঁদপুর, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রঘুনাথপুর গ্রামের রহমত উল্লাহ (২৫) এবং হাইমচর উপজেলার রুহুল আমিন খানের ছেলে জিয়াউর রহমান (২৪)।
রহমতের বাবা ফজল শেখ বলেন, রঘুনাথপুর বাজারে একটি দোকানে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিচ্ছিলেন এ দু’জন।
এ সময় তারা দু’জনই গাড়িতে বসে ছিলেন। হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তারা।
চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত্যু হয়েছে বলে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৭১৩ ঘ.
bdnews24