চট্টগ্রাম, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের চাক্তাইয়ে তিনটি চালের গুদাম আগুনে পুড়ে গেছে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
রোববার ভোররাতে চাক্তাই সোবহান সওদাগর রোডে এ দুর্ঘটনা ঘটে।
লামাবাজার ফায়ার ব্রিগেডের দিদারুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে একটি গুদামে আগুন ধরে। পরে তা আরো দুটি চালের গুদামে ছড়িয়ে পড়ে।ভোরে ফায়ার ব্রিগেডের দুটি গাড়ি ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে গুদাম তিনটির প্রায় সাত লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৩৩৬ ঘ.
bdnews24