গাইবান্ধা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক এস কে মজিদ মুকুল গুরুতর অসুস্থ হয়েছেন।
সাপ্তাহিক গণপ্রহরীর সম্পাদক এবং ডেইলি নিউনেশনের সাবেক জেলা প্রতিনিধি মুকুল (৬১) বর্তমানে গাইবান্ধা শহরের ব্রিজ রোড এলাকার বাড়িতে আছেন।
ইতোমধ্যে তিনি ভারতের মাদ্রাজের এক চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিয়ে এসেছেন। এখন বাড়িতে আছেন।
নিঃসন্তান এই সাংবাদিকের স্ত্রী ফতেমা মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদ্রাজের ভেলোর সিএমসি হাসপাতালের চিকিৎসক তানভী ছড়ার তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিয়েছেন। আবারো যেতে হবে।
এই চিকিৎসকের বরাত দিয়ে ফাতমা বলেন, তার স্বামীর ফুসফুসে ইনফেকশন রয়েছে। দু’টি কিডনিই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। রয়েছে জটিল হৃদরোগ।
জরুরিভিত্তিতে তার একটি কিডনি সংযোজন প্রয়োজন। এজন্য প্রায় ১৫ লাখ টাকা দরকার বলে তিনি জানান।
ফাতমা মজিদ বিত্তবানদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।
তাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা হল ব্রিজ রোড, গাইবান্ধা, ফোন নম্বর- ০১৭১২-৮৮১৪৩৬।
এছাড়া আর্থিক সহায়তা পাঠানোর ঠিকানা: এস কে মজিদ মুকুল, সঞ্চয়ী হিসাব নম্বর ২২৩৩৪/৯৩, সোনালী ব্যাংক লি. প্রধান শাখা, গাইবান্ধা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৬ ঘ.
bdnews24