২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্বধলায় হামলায় ২ পুলিশ আহত

নেত্রকোনার পূর্বধলা থানার দুই পুলিশ কর্মকর্তা শুক্রবার রাতে দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2012, 05:54 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

নেত্রকোনা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার পূর্বধলা থানার দুই পুলিশ কর্মকর্তা শুক্রবার রাতে দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন। এরা হলেন উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আরিফুর রহমান ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) রায়হান। এ সময় দুই পুলিশ কর্মকর্তা আতœরক্ষার্থে তিন রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছেন। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পূর্বধলা থানার ওসি (তদন্ত) এ এস এম নাসিম বলেন, জামধলা গ্রামের সবুজ মিয়া ও আমির উদ্দিনের মধ্যে যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি খামারের এক হাজার হাঁস নিয়ে বিরোধ চলছিল। সকালে আমির উদ্দিানের বিরুদ্ধে সবুজ মিয়া পূর্বধলা থানায় প্রতারণার অভিযোগ করেন। সন্ধ্যায় এই দুই পুলিশ কর্মকর্তা বিষয়টি তদন্ত করতে জামধলা বাজারে যান। রাত সাড়ে ৮টার দিকে আমির উদ্দিন লোকজন নিয়ে এই দুই কর্মকর্তার ওপর হামলা চালায়। এ সময় দুই পুলিশ কর্মকর্তা তিন রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। পরে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য তারা মিয়া স্থানীয় লোকজনের সহায়তায় তাদের পুকুর থেকে উদ্ধার করেন। পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক রেজাউল হাসান মুসলেমী বলেন, দুই পুলিশ কর্মকর্তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের অবস্থা আশংকামুক্ত। রাত ১১টায় ঘটনাস্থল থেকে অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এ ব্যাপারে আলোচনা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫২ ঘ.