নড়াইল, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলের লোহাগড়া উপজেলায় শুক্রবার রাতে মাছ ধরা নিয়ে সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
নিহত মোশারফ হোসেন মোল্লা (৩৫) উপজেলার হান্দলা গ্রামের ইউসুফ মোল্লার ছেলে।
আহতদের মধ্যে কাশেম (৫০) ও নূর আলম (৩৫) নামের দু’জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং গফ্ফার শেখকে (৫৫) নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।
লোহাগড়া থানার ওসি আকরাম হোসেন বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে হান্দলা গ্রামের নাজির মিয়া ও জাফর মোল্লার সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল।
সন্ধ্যায় এলাকার বাড়িভাঙ্গা খালে মাছ ধরতে গেলে এই দুই গ্র“পের সংঘর্ষ হয়। পরে আহত মোশারফসহ অন্যদের হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে উপস্থিত স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ ফয়জুর আমির লিটু বলেন, রাত ৮টার দিকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মোশারফের মৃত্যু হয়েছে বলে জানান।
মোশারফ হোসেন ছিলেন নাজিম মিয়া গ্র“পের সমর্থক, বলেন ইউপি চেয়ারম্যান।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুজল কুমার বাগচি বলেন, মোশারফ হোসেনের বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.
bdnews24