২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় দু’দলের সংঘর্ষ, আহত ২০

এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে শুক্রবার জেলা শহরের উপকণ্ঠ দ্বীপচরে দু’দলের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2012, 11:43 AM

Updated : 24 Aug 2022, 11:35 AM

পাবনা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে শুক্রবার জেলা শহরের উপকণ্ঠ দ্বীপচরে দু’দলের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। তাদের মধ্যে নাজিম সরদার (৪০) ও নবীর উদ্দিনকে (৪৮) রাজশাহী ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া মুনতাজ আলী (৪০), সানাউল¬াহ (১৭), ফারুক (১৫), আজিরুদ্দিন (৫০) ও রব্বিলসহ (১২) আটজনকে ভর্তি করা হয় পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে। পাবনা থানার ওসি আফজাল হোসেন সাংবাদিকদের বলেন, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আজিজুর রহমান টিংকু এবং নির্বাহী কমিটির তায়েফ সরদার গ্র“পের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল। বেলা ১১টার দিকে দ্বীপচর লাইদারা ব্রিজের কাছে টিংকু গ্র“পের শতাধিক সমর্থক তায়েফ সরদারের লোকজনের উপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। তবে এটি রাজনৈতিক কারণে নয়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। ঘটনাস্থলে র‌্যাব ও পুলিশ মেতায়েন রয়েছে। পরিস্থিতি এখন শান্ত বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭২৮ ঘ.