২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় একটি পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2012, 08:13 AM

Updated : 24 Aug 2022, 11:36 AM

দিনাজপুর, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় একটি পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ফুলবাড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র কর্মকার জানান, ফুলবাড়ির কাটাবাড়ি এলাকার একটি বাড়ি থেকে বিদ্যুৎ আলী (৩৫) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তার বাড়িতে পিস্তল ও গুলি পাওয়া যায়। বিদ্যুৎ ফুলবাড়ি উপজেলার কাটাবাড়ি এলাকার অশিত আলীর ছেলে। সহকারী পুলিশ সুপার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় ব্যবসায়ী গনেশ দত্ত ছিনতাইয়ের অভিযোগে গত ২০ জুন বিদ্যুতের বিরুদ্ধে ফুলবাড়ি থানায় একটি মামলা করেন। সেই মামলায় বৃহস্পতিবার রাতে বিদ্যুতকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার সাড়ে ৯টায় তার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৪০৫ ঘ.