২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেকৃবি শিক্ষক সমিতি নির্বাচনে নীল প্যানেলের বিপুল বিজয়

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে সরকারী দল সমর্থক নীল প্যানেল ১১টির মধ্যে ১০টি পদেই জয়ী হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2012, 04:12 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে সরকারী দল সমর্থক নীল প্যানেল ১১টির মধ্যে ১০টি পদেই জয়ী হয়েছে। সভাপতি পদে নীল প্যানেলের অধ্যাপক অলোক কুমার পাল ও সহযোগী অধ্যাপক মো. মোফাজ্জল হোসাইন সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধ্যাপক মো. রফিকুল ইসলাম বিএনপি সমর্থক সাদা দল থেকে সদস্য নির্বাচিত হয়েছেন। রাতে প্রধান নির্বাচন কমিশনার ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক গোপী নাথ চন্দ্র সূত্রধর নির্বাচনের ফল ঘোষণা করেন। বিজয়ী অন্যরা হলেন- অধ্যাপক নূর জাহান বেগম (যুগ্ম সম্পাদক), অধ্যাপক মো. মিজানুর রহমান (সহ-সভাপতি), অধ্যাপক মো. ইসমাাইল হোসেন (কোষাধ্যক্ষ)। এছাড়া সদস্য পদে অধ্যাপক কামাল উদ্দিন আহাম্মদ, অধ্যাপক মো. নজরুল ইসলাম, অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ. অধ্যাপক মো. সেকেন্দার আলী ও সহযোগী অধ্যাপক নূর মো রহমতউল্ল¬াহ নির্বাচিত হয়েছেন। সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে ভোট গ্রহণ হয়। এতে ১৫৪ জন শিক্ষক ভোট দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/২১৪৭ ঘ.