নওগাঁ, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই সময়ে একই স্থানে যুবদল ও শ্রমিক লীগ সভা ডাকায় নওগাঁর রানীনগর উপজেলায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন।
বুধবার উপজেলার উপজেলার বেতগারী বাজারস্থ কফিলিয়া হাই স্কুল মাঠে দুপুর ৩টায় সমাবেশ ডাকে যুবদল ও শ্রমিক লীগ।
এজন্য যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে বুধবার দুপুর ১টা থেকে রাত ১২ পর্যন্ত সেখানে এ নিষেধাজ্ঞা বজায় থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম।
যুবদল দুপুর ৩টায় কফিলিয়া হাই স্কুল মাঠে কর্মী সভা ডাকে। এরপর একই সময়ে একই স্থানে শ্রমিক লীগ সমাবেশ করার ঘোষণা দেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, “এজন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় কফিলিয়া হাই স্কুল মাঠের এক বর্গ কিলোমিটারের মধ্যে সব ধরনের সভা, সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়েছে।”
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৫৩৯ ঘ.
bdnews24