২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ব্যবসায়ী সেলিম সুলতান মাসুদ হত্যাকা-ে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2012, 04:21 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

নারায়ণগঞ্জ, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ব্যবসায়ী সেলিম সুলতান মাসুদ হত্যাকা-ে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ। বন্দর থানার ওসি আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলার ফুলহর এলাকা থেকে প্রথমে আরিফকে (২৪) গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সোনারগাঁও থেকে মাসুদ (২৫) ও শিশিরকে (২৫) গ্রেপ্তার করা হয়। তারা পেশাদার খুনি এবং এ হত্যাকা-ে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান ওসি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে বাড়ির ফেরার পথে নিখোঁজ হন কম্পিউটার ব্যবসায়ী সেলিম সুলতান মাসুদ। শুক্রবার সকালে বন্দর উপজেলার মদনপুর মুরাদপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের ছোটভাই সোহেল মিয়া এ ঘটনায় মফিজসহ পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওসি বলেন, পরকীয়া ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাড়াটে খুনিরা এ হত্যাকা- ঘটায়। তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ঘটনার দিন মফিজের স্ত্রীর মোবাইলে বেশ কয়েকবার ফোন করেন মাসুদ। বিকালে মফিজ কয়েকবার ফোন করে মাসুদকে দেওয়ানবাগ এলাকায় নিয়ে আসেন। একটি ঘরে প্রথমে তাকে হাত-পা বেঁেধ মারধর করা হয়। সেখান থেকে মাইক্রোবাসে ফুলহরে পারটেক্স গ্রুপের পাশের একটি ক্ষেতে নিয়ে মাসুদকে কুপিয়ে হত্যা করা হয়। পরে তার লাশ মদনপুরের মুরাদপুর এলাকায় সড়কের পাশে খাদে ফেলে দেয় বলে জানান ওসি। তিনি জানান, খুনে জড়িত অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২২১৭ ঘ.