২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন পেলেন ছাত্রদলের ৫৫ নেতাকর্মী

হরতালে বিস্ফোরণের মামলায় ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলালসহ ৫৫ নেতাকর্মী জামিন পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2012, 03:58 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে বিস্ফোরণের মামলায় ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলালসহ ৫৫ নেতাকর্মী জামিন পেয়েছেন। সোমবার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম আলী হোসেন শুনানি শেষে তাদের জামিন দেন। এর আগে ছাত্র দলের ওই ৫৫ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। পরে আদালত প্রত্যেকের পাঁচ হাজার টাকার মুচলেকার বিনিময়ে জামিন মঞ্জুর করে। একই মামলার তিন পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন হাকিম। তারা হলেন- রজ্জব, জামান মল্লিক ও মাসুম। মামলার নথি থেকে জানা গেছে, ঢাকার ন্যাশনাল হাসপাতালের সামনে গত ২৯ এপ্রিল বিরোধী দলের হরতালের সময় বিস্ফোরণের ঘটনায় কোতোয়ালি থানার উপপরিদর্শক রফিকুল হক ৫৮ জনকে আসামি করে একটি মামলা করেন। এ মামলায় নিু আদালতে আত্মসমর্পণের শর্তে উচ্চ আদালত থেকে ওই ৫৮ আসামি জামিন পেয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/২১৫৩ ঘ.