২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাল সার্টিফিকেট: চট্টগ্রামে গ্রেপ্তার ২

নকল জাতীয় পরিচয়পত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট প্রস্তুতের অপরাধে চট্টগ্রাম থেকে দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2012, 10:26 AM

Updated : 24 Aug 2022, 11:34 AM

চট্টগ্রাম, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নকল জাতীয় পরিচয়পত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট প্রস্তুতের অপরাধে চট্টগ্রাম থেকে দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। উদ্ধার করা হয় ওই সব কাজে ব্যবহৃত দুটি কম্পিউটার, স্ক্যানার ও প্রিন্টার। গ্রেপ্তারকৃতরা হলেন- আহসানুল্লাহ (৪২) ও মো. শাকিল (২০)। র‌্যাব-৭ এর মেজর রাকিবুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত ১০টার দিকে নগরীর অগ্রাবাদের এবি ব্যাংকের বিপরীতে অবস্থিত মিজান ব্রাদার্স ফটোস্ট্যাট দোকান থেকে আহসানুল্লাহকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে বন্দর টিলা এলাকার নূর মিডিয়া সেন্টার নামে দোকান থেকে শাকিলকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৬২২ ঘ.