২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারের তিন ইউনিয়নে বন্যা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীর বাঁধ ভেঙে তিনটি ইউনিয়নের নিুাঞ্চল বন্যা কবলিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2012, 06:57 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

মৌলভীবাজার, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীর বাঁধ ভেঙে তিনটি ইউনিয়নের নিুাঞ্চল বন্যা কবলিত হয়েছে। অবিরাম বর্ষণ ও পাহাড় থেকে নেমে আসা ঢলে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে যায়। বন্যা কবলিত ইউনিয়নগুলো হচ্ছে কমলগঞ্জ সদর, মুন্সীবাজার ও মাধবপুর। কমলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশ কান্তি চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুন্সীবাজার ইউনিয়নের সুরানন্দপুর গ্রামে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে গেছে। সকাল থেকে বস্তা ফেলে বাঁধ রক্ষার চেষ্টা চলছে। এছাড়া ভোরে মাধবপুর ইউনিয়নের শুক্কুর উল্লাহ গ্রামে একটি এবং সদর ইউনিয়নের নারাইনপুরে দুটি স্থানেও বাঁধ ভেঙে গেছে জানিয়ে ইউএনও বলেন, “এতে তিন ইউনিয়নের নিুাঞ্চলের ফসলী জমি তলিয়ে গেছে এবং কিছু বাড়ি-ঘরে পানি উঠেছে।” বাঁধের আরো ৪-৫ টি স্থান ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানান তিনি। ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। মৌলভীবাজারের পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, “ধলাই নদীর পানি বিপদ সীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত দুইদিনের অবিরাম বৃষ্টিতে নদীর পানি আশঙ্কাজনক ভাবে বাড়ছে।” বৃষ্টি না কমলে বন্যা পরিস্থিতির আরো অবনতির আশঙ্কা রয়েছে বলে জানান এ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৫১১ ঘ.