২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দেয়াল ধ্বসে ৬ পথচারী আহত

চট্টগ্রাম নগরীতে প্রবল বর্ষণে নির্মাণাধীন একটি বাড়ির দেয়াল ধ্বসে ছয় পথচারী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2012, 04:01 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

চট্টগ্রাম, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীতে প্রবল বর্ষণে নির্মাণাধীন একটি বাড়ির দেয়াল ধ্বসে ছয় পথচারী আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে খুলশী থানার দামপাড়া পুলিশ লাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় এনামূল হক (৩৫) ও তার ছেলে মোহাম্মদ মাহিনকে (১০) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরেক পরিবারের ওমর ফারুক, তার স্ত্রী তাহমিনা বেগম, মেয়ে আনিকা বিনতে ফারুক, ছেলে অসীম বিনতে ফারুককে নগরীর জিইসি মোড় এলাকার বেসরকারি মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়। আহতরা ওই এলাকায় আশপাশে বসবাস করেন বলে পুলিশ জানিয়েছে। খুলশী থানার এসআই ফকরুল ইসলাম মিনহাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রবল বর্ষণে নির্মানাধীন ওই বাড়ির দেয়াল ধ্বসে পড়লে ছয় পথচারী আহত হন। গুরুতর আহত পিতা-পুত্রকে পুলিশ এবং বাকি চারজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এইচএ/২১৫৮ ঘ.