চট্টগ্রাম, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম চিড়িয়াখানায় বাচ্চা দিয়েছে বিলুপ্তপ্রায় সাম্বার হরিণ।
বন্দরনগরী চিড়িয়াখানায় ১১টার দিকে লায়লা নামের মা হরিণটি তার তৃতীয় বাচ্চাটি প্রসব করে।
চিড়িয়াখানার অধ্যক্ষ মনজুর মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাচ্চাটির ওজন প্রায় ১০ থেকে ১২ কেজি। বাচ্চাটি সুস্থ আছে।
বাংলাদেশে হরিণ প্রজাতির মধ্যে সব চাইতে বড় সাম্বার হরিণ। এ জাতের হরিণ প্রতি বছর ১টি করে বাচ্চা প্রসব করে।
এক সময় সিলেট এবং চট্টগ্রাম পাহাড়ী অঞ্চলে সাম্বার হরিণ পাওয়া যেত বলেও জানান মনজুর মোরশেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসইউ/১৮০৬ ঘ.
bdnews24