২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাখালীতে গৃহকর্তাকে গুলি করে বাসায় ডাকাতি

রাজধানীর মহাখালী এলাকায় এক বাসার ঢুকে গুলি করে টাকা ও স্বর্ণলংকার নিয়ে গেছে ডাকাতরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2012, 05:17 AM

Updated : 24 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মহাখালী এলাকায় এক বাসার ঢুকে গুলি করে টাকা ও স্বর্ণলংকার নিয়ে গেছে ডাকাতরা। শুক্রবার ভোরে মহাখালীর সাততলা বস্তিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ওই বাসার গৃহকর্তা জাহাঙ্গীর আলম পিন্টুকে (৩৫) গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিন্টুর স্ত্রী সীমা বেগম হাসপাতালে সাংবাদিকদের জানান, ভোর ৬টার দিকে ৫/৬ জন ডাকাত ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ ৭০ হাজার টাকা ও পাঁচ ভরি গয়না নিয়ে পালিয়ে যায়। তিনি জানান, তার পাঁচ ভরি স্বর্ণালঙ্কারের মধ্যে তিনটি চেইন, চারটি আংটি, পাঁচজোড়া কানের দুল ও ১০টি নাকফুল রয়েছে। ডাকাতরা যাওয়ার সময় তার পিন্টুর পায়ে গুলি করে যায় বলে সীমা জানান। মেডিকেল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুলি পিন্টুর ডান হাঁটুর নিচের অংশে লেগেছে। সীমা জানান, তার স্বামী ঠিকাদারির কাজ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১১০৫ ঘ.