কুষ্টিয়া, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় নির্যাতনে এক গৃহবধূর মৃত্যুর পর তার স্বামীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে শহরের কোর্টপাড়ার গোশালা এলাকায় স্বামীর বাড়িতে নিহত গৃহবরূর নাম জেসমিন আক্তার (২০)। তার স্বামীর নাম সুমন (৩২)।
কুষ্টিয়া সদর থানার উপ-পরিদর্শক আব্দুল আজিজ জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জেসমিনের লাশ উদ্ধার করা হয়।
জেসমিনের শরীরে আঘাতের চিহ্ন থাকায় পুলিশ বলছে, নির্যাতনের ফলে তার মৃত্যু হয়েছে। তবে সুমনের দাবি, তার স্ত্রী আত্মহত্যা করেছেন।
ময়না তদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/১৬১৭ ঘ.
bdnews24