চট্টগ্রাম, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় অজ্ঞাতনামা এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার বানিয়াপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল হাকিম।
তিনি বলেন, ওই যুবককে জবাই করে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার ভোর ৪টা থেকে ৬টার মধ্যে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
এই পুলিশ কর্মকর্তা জানান, বানিয়াপাড়া শ্মশানে যাওয়ার রাস্তায় লুঙ্গি ও লাল শার্ট পরিহিত ওই যুবকের লাশ পড়ে ছিল।
লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এসআই নুরুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এএইচ/২০৩৯ ঘ.
bdnews24